দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর শহরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ অস্ত্র তৈরির কারিগর শাহাদাত হোসেনকে আটক করেছে র্যাব।
শনিবার (২৫ জুলাই) গভীর রাতে শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় তার নিজ বাড়িতে এ অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব সদস্যরা।
গ্রেপ্তার শাহাদাত হোসেন শংকরপুর শাহাজান আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের লেদ মেশিনে ওয়ান শুটার গানটি তৈরির কথা স্বীকার করেছেন শাহাদত হোসেন। এছাড়া বেনাপোল সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে বিদেশি অস্ত্র এনে বিক্রি করতেন বলেও স্বীকার করেছেন।
এর আগেও শাহাদাত অস্ত্রসহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তার দেওয়া আরও কিছু তথ্যের সত্যতা যাচাই ও জড়িতদের শনাক্তে কাজ করছে র্যাবের একটি বিশেষ ইউনিট।
/অ